২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন

#নোটিশ

এতদ্বারা বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বাদ যোহর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, কমিটির সদস্যবৃন্দ ও এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত আয়োজনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য।


ধন্যবাদান্তে—

শেখ মোঃ খাইরুল বাশার

সুপার

বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা

ভালুকা, ময়মনসিংহ।